উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালন
উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ আয়োজনে ঢল নেমেছে বুদ্ধ ভক্তদের। গৌতম বুদ্ধের ধৈর্য্য, ত্যাগ আর পরোপকারের বাণী অন্তরে ধারণের ব্রত নিয়ে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলায় চলছে উদযাপন। হাজারো বাতি আর ফানুসের আলোয় সেজেছে বিহারগুলো। হিংসা বিদ্বেষ ত্যাগ করে বুদ্ধের বাণীকে ধারণ করে সম্প্রীতিময় সহবস্থানের প্রত্যাশা পুণ্যার্থীদের।
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৮:২